সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২২৪ রানে ইনিংস ঘোষণা করলো বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : জিমখানা গ্রাউন্ডে বাংলাদেশের ব্যাটিং অনুশীলনটা খুব একটা ভালো হলো না। দু’জন মাত্র ব্যাটসম্যান পেলেন হাফ সেঞ্চুরির দেখা। সৌম্য সরকার আউট হলেন ৫২ রান করে আর মুশফিকুর রহীম আউট হয়েছেন ৫৮ রান করে। তবে, দুই দিনের প্রস্তুতি ম্যাচে দলীয় ইনিংসকে খুব বেশি লম্বা করতে চাইলেন না বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহীম। ৮ উইকেটে ২২৪ রানেই ইনিংস ঘোষণা করে দিলেন তিনি।

হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে ২ দিনের প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটাই বাজে করতে হয়েছিল বাংলাদেশকে। তামিম ইকবাল আর ইমরুল কায়েস মিলে উপহার দিলেন মাত্র ১৭ রান। ১৩ রান করে আউট হন তামিম আর ইমরুল আউট হন ৪ রান করে। তৃতীয় উইকেটে মুমিনুল হক আউট হয়ে যান ৫ রান করে।

টপ অর্ডারে এই সেরা তিন ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা করেন সৌম্য সরকার। ৭৩ বলে ৫২ রান করেন তিনি। মাহমুদউল্লাহ করেন ২৩ রান। তবে সাব্বির রহমান আর মুশফিকুর রহীম মিলে ভালো রান যোগ করে দেন। এ দু’জন মিলে ৭১ রান যোগ করেন। ১০৬ বলে ৫৮ রান করেন মুশফিকুর রহীম।

৬৮ বলে ৩৩ রান করেন সাব্বির রহমান। লিটন দাস অপরাজিত থাকেন ৩৫ বলে ২৩ রান করেন। মেহেদী হাসান মিরাজ আউট হন শূন্য রানে। শেষ পর্যন্ত ৬৭ ওভার ব্যাট করে ২২৪ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী