সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুবিধাবঞ্চিত শিশুদের গলফ শেখাবেন সিদ্দিকুর

news-image

স্পোর্টস ডেস্ক : কষ্ট আর সংগ্রামের মধ্যে বড় হয়েছেন বলেই এখনো তার তীব্রতাটা অনুভব করেন সিদ্দিকুর রহমান। খুব ছোটবেলায় পেটের দায়ে মাদারীপুর থেকে ঢাকায় চলে আসা সিদ্দিকুর বিশ্বসেরা গলফারদের একজন। দিন বদলালেও বাংলার টাইগার উডসখ্যাত এই গলফার ভুলে যাননি অতীত সংগ্রামের কথা। সুবিধাবঞ্চিতদের পাশে সব সময় থাকা এই মানুষটি এসেছিলেন মিরপুরের একমাত্রা সোসাইটির আনন্দ শিশু নিকেতনে।

২০০৩ সাল থেকে পথে থাকা শিশুদের দীর্ঘ মেয়াদে সেবা-সুবিধা দিয়ে আসছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকার আনন্দ শিশু নিকেতন নামে একটি সংগঠন। সংগঠনটির আমন্ত্রণে আনন্দ শিশু নিকেতনে এসেছিলেন সিদ্দিকুর রহমান। ৩৪ জন শিশুর সঙ্গে এখানে প্রায় কয়েক ঘণ্টা সময় কাটান দেশসেরা এই গলফার। এ সময় শিশুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। তাদের নিজের জীবন-সংগ্রামের গল্প বলেন সিদ্দিকুর। একমাত্রা সোসাইটির শিশুদের কারো গলফ খেলার আগ্রহ থাকলে তাদের খেলা শেখানোর প্রতিশ্রুতিও দেন এই গলফার।

বাংলাদেশ ওপেনের তৃতীয় দিন একমাত্রার শিশুদের আমন্ত্রণ জানান সিদ্দিকুর। মাঠে বসে দেশসেরা এই গলফারের খেলা উপভোগ করে শিশুরা। খেলা শেষে এই শিশুদের সঙ্গে বেশ খানিকটা সময় কাটান তিনি। এই সময় তাদের খেলার নিয়মকানুন শিখিয়ে দেন সিদ্দিকুর রহমান।

বাংলাদেশ ওপেনে রানার আপ হয়েছেন সিদ্দিকুর রহমান।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী