মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিগাতলার বাসায় সুরঞ্জিতের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর জিগাতলার বাসায় প্রবীণ রাজনীতিক, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, প্রতিবেশী, পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীরা সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

সুরঞ্জিতের বাসায় শ্রদ্ধা জানাতে যান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে শ্রদ্ধা জানাতে আসেন উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোস, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। শ্রদ্ধা জানান সুনামগঞ্জের নেতারাও।

সকাল ৯টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতাল থেকে সুরঞ্জিতের জিগাতলার বাসায় নেওয়া হয়। ১১টা পর্যন্ত এখানে শ্রদ্ধা নিবেদন পর্ব চলবে। সেখান থেকে নেওয়া হবে ঢাকেশ্বরী মন্দিরে। এর পর শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা হবে।

আগামীকাল সোমবার সিলেট, সুনামগঞ্জ ও দিরাইয়ে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শেষে শাল্লায় সুরঞ্জিতকে সমাহিত করা হবে।

এর আগে আজ ভোররাত ৪টা ২৪ মিনিটে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সুরঞ্জিত সেনগুপ্তের।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী