,

নাম্বার ওয়ান পার্লামেন্টিরিয়ানকে হারালাম : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : সদ্যপ্রয়াত দেশের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমার মনে হয়, পার্লামেন্টারিয়ান হিসেবে তিনি ছিলেন নাম্বার ওয়ান।

তাকে আমরা হারালাম। ” সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর খবরে ভোরে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ছুটে আসেন আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক সেখানে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, “সুরঞ্জিত সেনগুপ্ত আমাদের রাজনৈতিক ইতিহাসে এক বর্ণাঢ্য ব্যক্তিত্ব। তার মৃত্যুতে রাজনীতিতে বিরাট শূন্যতা তৈরি হল, যেটা সহজে পূরণ হওয়ার নয়। আমরা তাকে শেষ বিদায়ের প্রস্তুতি নিচ্ছি। ”

তিনি জানান, “সকাল ৯টায় তার মরদেহ ঢাকার বাসভবন জিগাতলায় নেয়া হবে। বেলা ১২টায় মরদেহ নেয়া হবে ঢাকেশ্বরী মন্দিরে। ”

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও জানান, “সেখান থেকে সংসদ ভবনে বিকাল ৩টায় মরদেহ নেয়া হবে। সেখানে তাকে শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর সংসদে ‘অবিচুয়ারি রেফারেন্স’ হবে। আগামীকাল সোমবার সকাল ৯টায় এই নেতার মরদেহ যাবে সিলেটে। সকাল ১০টায় সেখানে শ্রদ্ধা নিবেদন করা হবে। বেলা ১১টায় মরদেহ যাবে সুনামগঞ্জ। এরপর সেখান থেকে মরদেহ তার নির্বাচিত এলাকা দিরাই ও শাল্লাতে নেয়া হবে। সেখানেই হবে এ প্রবীন রাজনীতিবিদের শেষকৃত্যানুষ্ঠান। ”

উল্লেখ্য আজ রবিবার ভোর ৪টা ২৪ মিনিটের দিকে তিনি রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল ৭১ বছর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে