সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বলিভিয়ার আপিল নাকচ, বিপাকে আর্জেন্টিনা

news-image

 

স্পোর্টস ডেস্ক :ঘটনাটি গেল বছরের সেপ্টেম্বর মাসের। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ১ সেপ্টেম্বর পেরু ও ৬ সেপ্টম্বর চিলির মুখোমুখি হয় বলিভিয়া। পেরুর বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পায় বলিভিয়া। আর চিলির সঙ্গে গোলশূন্য ড্র করে।

সবই ঠিক ছিল। কিন্তু নভেম্বরে বলিভিয়ার উপর ফিফার শাস্তির খড়গ নেমে আসে। শাস্তির কারণ কী? শাস্তির কারণ হল- পেরু ও চিলির বিপক্ষের ম্যাচে একজন ভিনদেশী খেলোয়াড়কে খেলায় বলিভিয়া। যাকে খেলানো হয়েছিল তিনি আবার বলিভিয়ার নাগরিক নন, পেরুর নাগরিক। পেরু জাতীয় দলের হয়ে নেলসন কাবরেরা একটি ম্যাচও খেলেছেন।

অযোগ্য খেলোয়াড়কে মাঠে নামানোয় ফিফার নিয়ম ভঙ্গ হয়। সে কারণে শাস্তি হিসেবে ফিফা বলিভিয়ার ৪ পয়েন্ট কেটে নেয়। পাশাপাশি পেরু ও চিলিকে ৩-০ ব্যবধানে জয়ী ঘোষণা করে। চিলি গোলশূন্য ড্র করেও ফিফা বলিভিয়াকে শাস্তি দেওয়ায় ৩ পয়েন্ট পেয়ে যায়। তাতে পয়েন্ট টেবিলে আর্জেন্টিনার উপরে চলে যায়।

ফিফার এই শাস্তির বিপক্ষে তখন আপিল করেছিল বলিভিয়া। শনিবার সেই আপিল নাকচ করে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফলে বলিভিয়া ৪ পয়েন্ট আর ফেরত পাচ্ছে না। অন্যদিকে চিলিকেও পেছনে ফেলতে পারছে না আর্জেন্টিনা।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি চারটি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। সে হিসেবে আর্জেন্টিনা ডেঞ্জার জোনে রয়েছে। অবশ্য বিশ্বকাপ বাছাইপর্বে এখনো ৬টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে দলগুলো। ছয় ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে অনেক ওলট-পালট হতে পারে।

এখন পর্যন্ত ১২ ম্যাচের ৮টিতে জিতে, ৩টিতে ড্র করে ও ১টিতে হেরে ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ব্রাজিল। সমসংখ্যক ম্যাচ থেকে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে। ২০ পয়েন্ট নিয়ে ইকুয়েডর রয়েছে তৃতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে চতুর্থ স্থানে রয়েছে চিলি। আর ১৯ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা রয়েছে পঞ্চম স্থানে। ১৮ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনাকে চোখ রাঙাচ্ছে কলম্বিয়া।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী