,

লাইফ সাপোর্টে সুরঞ্জিত সেনগুপ্ত

news-image

লাইফ সাপোর্টে রাখা হয়েছে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তকে। আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। রবিবার সকালেই তাকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে। ল্যাব এইড হাসপাতালের করপোরেট কমিউনিকেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সাইফুর রহমান লেনিন এ তথ্য নিশ্চিত করেছেন।
লেনিন বলেন, ‘গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) হৃদযন্ত্রের সমস্যা নিয়ে ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন সুরঞ্জিত সেনগুপ্ত। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আধাঘণ্টা আগে (রাত ৯টার দিকে) লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।’
সুরঞ্জিত সেনগুপ্ত ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান লেলিন।

সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস কামরুল হক বলেন, ‘স্যার জানিয়েছেন যে তার (সুরঞ্জিত সেনগুপ্ত) ফুসফুসে ইনফেকশন হয়েছে। শারীরিক অবস্থা খুব ভালো নয়। উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
কামরুল হক আরও বলেন, ‘এরই মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। আগামীকাল সকাল ১০টাতেই সম্ভবত তাকে সিঙ্গাপুর নেওয়া হবে।’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের জন্ম ১৯৪৬ সালে, সুনামগঞ্জের আনোয়ারাপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স) ও এমএ করেন। সেন্ট্রাল ল’ কলেজ থেকে এলএলবি করার পর আইন পেশায় যুক্ত হন সুরঞ্জিত। তিনি সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের একজন সদস্য। ষাটের দশকে রাজনীতি শুরু করা এই বর্ষীয়ান নেতা গত চার দশকে মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে