সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএলের নিলাম ২০ ফেব্রুয়ারি

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরের নিলামের নতুন সময়সূচি নির্ধারণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ২০ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে নতুন সময়সূচি।

আজ শনিবার নিলাম হওয়ার কথা থাকলেও নতুন এ সূচি ঘোষণা করে বিসিসিআই।
জানা গেছে, নতুন বছরের শুরুতেই ভারতের সুপ্রিম কোর্ট বিসিসিআই প্রেসিডেন্ট ও সেক্রেটারিকে অপসারণ করে বোর্ডের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করায় পূর্বনির্ধারিত সময়সূচি বাতিল করা হয়।

নিলামের জন্য এখন পর্যন্ত ৭৫০ জনকে নিবন্ধন করা হয়েছে। আর খেলোয়াড়দের নিবন্ধনের শেষ দিন ছিল গত ৩ ফেব্রুয়ারি।

প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের দলে ২৭ জন করে ক্রিকেটার নিতে পারবে। যেখানে বিদেশি সর্বোচ্চ নয়জন থাকবে। পাশাপাশি প্রতিটি দল সর্বোচ্চ ১০ মিলিয়ন মার্কিন ডলার খচর করতে পারবে। উল্লেখ্য, আগামী ৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী