সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশা বাঁচিয়ে রেখেছেন : তৃতীয় স্থানে সিদ্দিকুর

news-image

তৃতীয় রাউন্ডের শুরু আর শেষটা দুই রকম সিদ্দিকুর রহমানের। দুটি বগি দিয়ে শুরু। অথচ দিন শেষ তার ৬ বার্ডি দিয়ে। যা বগির দ্বিগুণ। এমন একটি দিন পার করে বাংলাদেশের এ গলফার নিজের আশাটাও বাঁচিয়ে রেখেছেন ঘরের কোর্সে।

তৃতীয় রাউন্ড শেষে লীডারবোর্ডে সিদ্দিকুর তৃতীয় স্থানে। পারের চেয়ে ৮ শট কম খেলেছেন দুটি এশিয়ান ট্যুর জয়ী দেশসেরা এ গলফার। শীর্ষে আছেন থাইল্যান্ডের জাজ জানেওয়াত্তানানোন্দ। তিনি খেলেছেন পারের চেয়ে ১৩ শট কম। দ্বিতীয় স্থানে থাকা ভারতের গলফার শুভংকর শর্মা খেলেছেন পারের চেয়ে ৯ শট কম।

শেষ দিনে নাটকীয় কিছু দেখতে অপেক্ষায় স্বাগতিক দর্শকরা। শীর্ষে থাকা জাজের দিনটা খারাপ কাটলে আর সিদ্দিকুর যদি ধারাবাহিকতাটা ধরে রাখতে পারেন তাহলে শিরোপা লড়াইটা আরো জমে উঠবে। তৃতীয়বারের মতো এশিয়ান ট্যুর জেতা না হলেও অন্তত দ্বিতীয় হওয়াটা কঠিন নয় সিদ্দিকুরের জন্য।

যে সিদ্দিকুর এখন শিরোপা জয়ের কথা ভাবছেন, তার শুরুটা হয়েছিল কী বাজেভাবে। প্রথম রাউন্ড শেষে ছিলেন ২৯ তম। দ্বিতীয় রাউন্ড শেষে পঞ্চম এবং তৃতীয় রাউন্ড শেষে তৃতীয়। দুর্দান্তভাবে ফিরে এসে সামনে থাকা দুই গলফারকে ভয় ধরিয়ে দিয়েছেন সিদ্দিকুর।

তৃতীয় রাউন্ড শেষে সিদ্দিকুর বলেছেন, ‘দুটি বগি দিয়ে শুরু। অনেকের কাছে খারাপ শুরু। তবে আমি খারাপ বলবো না। এটা খেলারই অংশ। অন্যভাবে যদি বলি, ওই শুরুর দুই বগি আমার গতি বাড়িয়ে দিয়েছে। ভালোভাবে ফিরে এসেছি। একদিন হাতে আছে। আমি রোমাঞ্চকর কিছুই আশা করছি।’

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল