সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ল্যাম্পার্ড

news-image

স্পোর্টস ডেস্ক : ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। ২০১৪ সালে আন্তর্জাতিক অঙ্গন থেকে অবসর নেয়া ল্যাম্পার্ড এবার ক্লাব ফুটবলকেও বিদায় জানালেন।

নিজের অবসর নিয়ে ল্যাম্পার্ড বলেন, ‘খেলা চালিয়ে যাবার জন্য বেশ কয়েকটি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু এখন, এই ৩৮ বছর বয়সে আমি অনুভব করছি- এখনই অবসরের উপযুক্ত সময়। আর জীবনের পরের অধ্যায় শুরু করার এখনই সময়। ’

১৯৯৯ সালে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে অভিষেক ঘটে ল্যাম্পার্ডের। এরপর ইংলিশদের হয়ে ১০৬টি ম্যাচ খেলেন তিনি। গোল করেছেন ২৯টি।

আর ১৯৯৫ সালে ওয়েস্টহাম ইউনাইটেডের হয়ে ক্লাব ফুটবলে যাত্রা শুরু হয় ল্যাম্পার্ডের। ২০০১ সালে ইংলিশ ক্লাব চেলসিতে যোগদান করে, ক্যারিয়ারের বেশিরভাগ সময় সেখানেই কাটিয়ে দেন তিনি। ১৩ বছর চেলসির হয়ে খেলে ৪২৯টি ম্যাচে ১৪৭টি গোল করেন ল্যাম্পার্ড।
চেলসি ছেড়ে ২০১৪ সালে ম্যানচেষ্টার সিটিতে যোগ দিয়ে মাত্র এক মৌসুম খেলেন ল্যাম্পার্ড। এক মৌসুমে ৩২ ম্যাচে ৬টি গোল করেন তিনি। আর ২০১৫ সালে নিউইর্য়ক সিটিতে যোগদান করেন ল্যাম্পার্ড। আর সেটিই ছিলো তার ক্যারিয়ারের শেষ ক্লাব।

বিদায়ের ঘোষণা দিতে গিয়ে জাতীয় দল ও ক্লাব সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদও জানিয়েছেন ল্যাম্পার্ড, ‘আমাকে সবসময় সহযোগিতা ও সহায়তা করার জন্য ফুটবল অ্যাসোসিয়েশন ও সকল ক্লাবকে ধন্যবাদ জানাই।’

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি