মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের গলফ ক্লাবকে ৬০ লাখ ডলার জরিমানা

news-image

স্পোর্টস ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন একটি গলফ ক্লাবকে গতকাল বুধবার প্রায় ৬০ লাখ ডলার জরিমানা করেছে ফ্লোরিডার একটি ফেডারেল আদালত। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৭ কোটি ৭১ লাখ টাকা। ক্লাবটির সাবেক সদস্যদের পাওনা পরিশোধে এ জরিমানা করা হয়।

ট্রাম্প ন্যাশনাল জুপিটার গলফ ক্লাবের সাবেক ৬৫ জন সদস্য জানান, তারা এ ক্লাব থেকে বেরিয়ে যেতে চান।

ট্রাম্প ২০১২ সালে রিৎজ কার্লটনের কাছ থেকে ক্লাবটি কেনেন। আইন অনুযায়ী, নতুন সদস্য না পাওয়া পর্যন্ত তারা স্বাভাবিকভাবেই সেখানে খেলার সুযোগ পাবেন। তাদেরকে বছরে ১ হাজার ৮শ’ ডলার দিতে হচ্ছে।

ট্রাম্পের নতুন ব্যবস্থাপনা পরিষদ আগের আইন পাল্টিয়ে চলে যেতে আগ্রহী সদস্যদের জমাকৃত অর্থ ফেরত দিতে অস্বীকার এবং তাদেরকে ক্লাব থেকে বাদ দেওয়া শুরু করে।

এর প্রেক্ষিতে ওয়েস্ট পাম বিচের মার্কিন জেলা জজ কেনেথ মাড়া ট্রাম্পের এ ক্লাবকে মোট ৫৭ লাখ ডলার জরিমানা করেন। এক্ষেত্রে এসব সদস্যকে তাদের অর্থ ফেরত দিতে ৪৮ লাখ এবং সুদ হিসেবে ৯ লাখ ২৫ হাজার ডলার জরিমানা দেয়ার নির্দেশ দেওয়া হয়। সূত্র: বাসস।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী