অশ্বিনের থেকে স্পিন শিখবেন মিরাজ
নিজস্ব প্রতিবেদক : ভারতের মাটিতে একমাত্র দ্বি-পাক্ষিক টেস্ট খেলতে বৃহস্পতিবার ঢাকা ছেঁড়েছেবাংলাদেশ ক্রিকেট দল। আগমী ৯ ফেব্রুয়ারি হায়দারাবাদে ঐতিহাসিক টেস্টে মুখোমুখি হবে দু’দল।
এদিকে সফরে টাইগার দলে জায়গা পেয়েছেন তরুণ স্পিনার মেহেদি হাসান মিরাজ। সফরে ভাল করার পাশাপাশি একটি সুযোগ কাজে লাগাতে চান মিরাজ। আর তা হলোবর্তমান সময়ে ক্রিকেটেরঅন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের কাছ থেকে স্পিন বোলিং নিয়ে পরামর্শ নিতে চান টাইগার তরুণ। শুধু পরামর্শ না বরং ম্যাচের মধ্যে অশ্বিনের বোলিং দেখেও অনেক কিছু শিখতে চান এই ডানহাতি স্পিনার।
বৃহস্পতিবার ভারতের উদ্দেশে দেশ ছাড়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিরাজ বলেন, ‘অশ্বিন বিশ্বমানের একজন খেলোয়াড়। আমার লক্ষ্য থাকবে খেলা শেষে ওর সঙ্গে কথা বলে কিছু টিপস নেয়ার। আর ও ম্যাচে কিভাবে বোলিং করে তা কাছে থেকেই দেখতে পারবো। সেটা আমাকে অনেক অভিজ্ঞতা এনে দেবে। আর এ অভিজ্ঞতা আমার জন্য অনেক কাজে লাগবে।’











