পুরনো সেলফোন থেকে অলিম্পিকের পদক !

news-image

স্পোর্টস ডেস্ক :টোকিও ২০২০ গেমসের অলিম্পিক ও প্যারাঅলিম্পিক পদক তৈরির খরচ আসবে পুনর্ব্যবহৃত মোবাইল ফোন থেকে। এ তথ্য জানিয়েছে আয়োজক কমিটি।

 

পাঁচ হাজার পদক তৈরির জন্য প্রয়োজন দুই টন সোনা, রূপা ও ব্রোঞ্জ। আর সেজন্যই জাপানিদেরকে ব্যবহৃত ফোন ও অন্যান্য ছোট যন্ত্রপাতি প্রদানের জন্য অনুরোধও করা হয়েছে।

এই প্রকল্পটি খরচ কমাতে সহযোগিতা করবে বলে আশাবাদী কতৃপক্ষ। টোকিও ২০২০ গেমসের পরিচালক কোজি মুরোফুশি বলেছেন, জাপানিদেরকে নিয়ে এই পদক তৈরির ব্যাপারটা সত্যিই অভূতপূর্ব। যেহেতু পৃথিবীতে সম্পদের পরিমাণ সীমিত, তাই এই প্রকল্পটি পরিবেশের উন্নয়নে আমাদের ভাবাবে।

চলতি বছরের এপ্রিল থেকে এই সংগ্রহের কাজ শুরু হবে এবং সংগ্রহ পর্যাপ্ত না হওয়া পর্যন্ত তা চলতে থাকবে। জাপান অলিম্পিক অর্গানাইজিং কমিটির সদস্যরা ২০১৬তে এই প্রস্তাব উল্লেখ করেন।

সাধারণত অলিম্পিক আয়োজক দেশ খনি থেকেই এই ধাতুর চাহিদা পূরণ করে থাকে। কিন্তু, জাপানের প্রাকৃতিক সম্পদের ঘাটতির কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

নবীনগরে তিতাস নদীতে অভিযান, ৬টি ঘের উচ্ছেদ ও ২৫টি রিং জাল জব্দ

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট