,

খালেদা জিয়ার আবেদন নামঞ্জুর

news-image

নিজস্ব প্রতিবেদক : বিচারকের প্রতি অনাস্থা প্রকাশ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনটি নামঞ্জুর করা হয়েছে। একই সঙ্গে মামলা মুলতবি করার আবেদনও নাকচ করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য বিশেষ আদালতে হাজির হন খালেদা জিয়া।

এদিন বিচারক আবু আহমেদ জমাদারের প্রতি অনাস্থা প্রকাশ করে আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আবেদনে ন্যয়বিচার না পাওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এ ব্যাপার আদালত আদেশে বলেন, এ মামলার অভিযোগ গঠন হয়েছে প্রায় তিন বছর হতে চলল। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইন অনুযায়ী ৬০ কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হয়। মামলার শেষ পর্যায়ে এসে এ ধরনের আবেদনের সুযোগ নেই। তাই আবেদন নামঞ্জুর করা হলো এবং মুলতবি করার আবেদন নাকচ করা হলো।

আত্মপক্ষ সমর্থনের পাশাপাশি ওই দুই মামলার পুনঃতদন্তের দাবি জানিয়ে খালেদা জিয়ার করা আবেদনের শুনানির দিনও ছিল আজ।

আত্মপক্ষ সমর্থনের শুনানির আগেই মামলার পুনঃতদন্তের বিষয়টি নিষ্পত্তির আবেদন জানান খালেদা জিয়ার আইনজীবীরা। এরপর বিচারকের প্রতি অনাস্থা প্রকাশ করেন খালেদা জিয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে