বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জোড়া সেঞ্চুরিতে প্রোটিয়াদের বড় জয়

news-image

স্পোর্টস ডেস্ক : ডু প্লেসি ও মিলারের সেঞ্চুরির উপর ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় পেয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১২১ রানের জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেল এবি ডি ভিলিয়ার্সের দল।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। দলীয় ১৯ রানে লাকমলের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন আমলা (১৫)। দ্বিতীয় উইকেটে ডি কককে সঙ্গে নিয়ে ৪৬ রানের জুটি গড়েন ডু প্লেসি। তবে ব্যক্তিগত ১৭ রান করে ফিরে যান আরেক ওপেনার ডি কক। এরপর দ্রুত ডি ভিলিয়ার্স (৩) ও ডুমিনি (১১) রান করে বিদায় নিলে ১০৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা।

পঞ্চম উইকেটে মিলারের সঙ্গে ১১৭ রানের জুটি গড়েন ডু প্লেসি। ৭টি চার ও একটি ছক্কায় ১০৫ রান করে সাজঘরে ফেরেন ডু প্লেসি। ডু প্লেসির বিদায়ের দলকে তিনশ’ ছাড়ানো সংগ্রহ এনে দেন মিলার। ৩ চার ও ৬ ছয়ে ২৭ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটসম্যান অপরাজিত থাকেন ১১৭ রানে। ফলে ৬ উইকেটে ৩০৭ রান করে দক্ষিণ আফ্রিকা।

স্বাগতিকদের দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে অতিথিরা। প্রথম নয় ব্যাটসম্যানের আটজনই দুই অঙ্কে যান কিন্তু কেউই পারেননি নিজের ইনিংস বড় করতে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন দিনেশ চান্দিমাল। দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, পার্নেল ও জেপি দুমিনি ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা নির্বাচিত হন ডু প্লেসি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ