মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘এটা বাংলাদেশের এখনকার সেরা স্কোয়াড’

news-image

স্পোর্টস ডেস্ক : দলে নেই মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেনের মতো ক্রিকেটাররা। তারপরও ভারতের বিপক্ষে একমাত্র টেস্টকে কেন্দ্র করে ১৫ সদস্যের যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), সেটাকে বাংলাদেশের সেরা স্কোয়াড বলে দাবি করছেন মুশফিকুর রহিম।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন টেস্ট অধিনায়ক।

তিনি বলেন, ‘আমার মনে হয়, এখন যে কজন খেলোয়াড় আছে, আমরা যে নিউজিল্যান্ডে খেলে এলাম, সব কিছু বিবেচনা করে, যারা ফর্মে আছে তাদেরই দলে নেওয়া হয়েছে। আমার মনে হয় যে স্কোয়াড দেওয়া হয়েছে, এটাই বাংলাদেশের এখনকার সেরা স্কোয়াড।’

রুবেল বাদ পড়ার পাশাপাশি বাদ পড়েছেন নিউজিল্যান্ড সিরিজে থাকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। অন্যদিকে মুস্তাফিজুর রহমান ‘মানসিকভাবে’ ফিট না থাকার কারণে তাকে দলে রাখা হয়নি। জায়গা হয়েছে ইনজুরি কাটিয়ে ফেরা পেসার শফিউল ইসলাম আর সোহানের বদলি লিটন কুমার দাসের।

বিতর্ক রয়েছে সোহানকে বাদ দিয়ে লিটনকে ফেরানো নিয়েও। সংবাদ সম্মেলনে তাই প্রশ্ন ওঠে দল নির্বাচনে মুশফিকের প্রভাব কিংবা মতামত কতটুকু ছিল?

উত্তরে অধিনায়ক বলেন, ‘এটা তো সবসময়ই থাকে। কোচের সঙ্গে কথা হয়েছে। নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। খুব বেশি ডিবেট করার কিছু থাকে না। এটা অবশ্য প্রকাশ্যে বলা ঠিক না। এতটুকু বলতে পারি যে, এটা আমাদের সবার সম্মতিতে হতে থাকে। রেজাল্টের উপর স্কোয়াড নির্ভর করে না। এটাই আমার মনে হয় বেস্ট স্কোয়াড। আমার মনে হয় সবার উচিত এই স্কোয়াডকে উইশ করা।’

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী