বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দ্রে রাসেল এক বছর নিষিদ্ধ

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ক্রিকেটার আন্দ্রে রাসেলকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে জ্যামাইকা অ্যান্টি-ডোপিং কমিশন। ডোপিং আচরণবিধি ভঙ্গের দায়ে রাসেলকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আগামী এক বছর কোন ধরনের ক্রিকেটেই দেখা যাবে না ওয়েস্ট ইন্ডিজের হয়ে দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী রাসেলকে।

এর আগে, নিষিদ্ধ দ্রব্য সেবন করেছেন কি-না তা যাচাইয়ের জন্য আন্দ্রে রাসেলকে পরীক্ষা দিতে বলা হয়েছিল। কিন্তু টানা তিনটি পরীক্ষা দেননি রাসেল।

এ কারণে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির নীতিমালা অনুযায়ী ক্যারিবিয়ান এ অলরাউন্ডারের নিষেধাজ্ঞা। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও এ নিষেধাজ্ঞা জারি থাকবে।

২০১৬ সালের মার্চে জ্যামাইকা অ্যান্টি-ডোপিং কমিশন রাসেলের বিরুদ্ধে অভিযোগ তোলে। ২০১৫ সালের ১ জানুয়ারি, ১ জুলাই ও ২৫ জুলাই পরীক্ষা দেয়ার তারিখ থাকলেও রাসেল একটিতেও ছিলেন না।

২৭ বছর বয়সী আন্দ্রে রাসেল টি-টোয়েন্টি ফরম্যাটে দারুণ এক ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ের পেছনে অসাধারণ ভূমিকা রেখেছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ