বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ডের ক্লাবে খেলার আড়ালে চলে যৌন নির্যাতন

news-image

স্পোর্টস ডেস্ক :ফুটবলের জন্য বিশ্বব্যাপী খ্যাতি কুড়িয়েছে ইংল্যান্ড। কিন্তু এবার খ্যাতির পাশাপাশি কালো দাগও লেগেছে ইংল্যান্ডের গায়ে। সোমবার দেশটির পুলিশ জানিয়েছে, আর্সেনাল, চেলসি, টটেনহ্যাম হটস্পার, ক্রিস্টাল প্যালেস এবং ওয়েস্টহ্যামের মতো প্রথম সারির ক্লাবগুলিতে যৌন নির্যাতনের শিকার হচ্ছেন তরুণ খেলোয়াড়েরা। যাদের বেশিরভাগেরই বয়স ৭ থেকে ২০ এর মধ্যে। খবর সংবাদ প্রতিদিনের।

কোচ ও ক্লাবের সাপোর্ট স্টাফদের লালসার শিকার হচ্ছে এসব উঠতি খেলোয়াড়রা। এই পাঁচটি বিখ্যাত ক্লাব ছাড়াও দ্বিতীয় ডিভিশন চ্যাম্পিয়নশিপের তিনটি ক্লাবের বিরুদ্ধেও শিশু নিগ্রহের অভিযোগ উঠেছে। পুরো গোটা ঘটনার তদন্ত এখনও চলছে।

গত মাসে এ বিষয়ে তদন্ত শুরু হয়। সোমবার মেট্রোপলিটন পুলিশ সার্ভিস জানায়, এখনও পর্যন্ত ৭৭টি ক্লাব এবং দলের বিরুদ্ধে ২৫৫ জন শিশু নিগ্রহের অভিযোগ তাদের কাছে এসে পৌঁছেছে। তারই মধ্যে উঠে এসেছে প্রিমিয়ার লিগের পাঁচটি ক্লাব। এছাড়াও ৬৬টি অপেশাদার ক্লাবের নামও এই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে।

চলতি বছরের শুরুর দিকে যৌন হেনস্তার শিকার হয়েছেন এমন ৫২৬ জনের নাম সামনে এসেছিল। ন্যাশনাল পুলিশ চিফস কাউন্সিলের (এনপিসিসি) জানায়, ৯৮ শতাংশ শিশুদেরই এই অত্যাচার সহ্য করতে হয়েছে। এই সংখ্যা চমকে দিয়েছে শিশু সংরক্ষণ সংস্থা ন্যাশনাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু চিলড্রেনকেও।

গত বছর নভেম্বরে প্রাক্তন ফুটবলার অ্যান্ডি উডওয়ার্ড জানিয়েছিলেন, ছোটবেলায় ক্লাবের কোচের হাতে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন তিনি। তারপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে প্রসাশন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ