বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন বৃহস্পতিবার

news-image

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন পিছিয়ে আগামী বৃহস্পতিবার পুনর্নির্ধারণ করেছেন আদালত। প্রধান আসামি খালেদার আবেদনে আজ সোমবার দুপুরে এ আদেশ দেন রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের অস্থায়ী আদালত।

এর আগে শুনানি শেষে মামলাটির পুনঃতদন্তে খালেদার আবেদন নামঞ্জুর করেন আদালত। আজ সোমবার এ মামলায় খালেদা জিয়ার ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। তবে তার উপস্থিতিতে মামলাটির পুনঃতদন্তের আবেদন জানান খালেদার আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান। এর বিরোধিতা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল। আবেদন নামঞ্জুর হলে আত্মপক্ষ সমর্থনে সময়ের আবেদন জানান খালেদার আইনজীবীরা।

সকাল সোয়া ১০টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হয়ে বেলা সোয়া ১১টার দিকে আদালতের এজলাসকক্ষে ঢোকেন খালেদা জিয়া। আদালতের কার্যক্রম শেষে বাসায় ফিরে যান তিনি। গত বৃহস্পতিবার এ মামলায় ৩০ জানুয়ারি আত্মপক্ষ সমর্থনে খালেদা জিয়াকে হাজির হতে নির্দেশ দেন আদালত। অন্যথায় আইনানুযায়ী তার জামিন বাতিল করা হবে বলেও জানান। একই দিন হাজির না হওয়ায় এ মামলার আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ৩২ জন সাক্ষী। জামিনে থাকা দুই আসামি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও শরফুদ্দিন আহমেদ আত্মপক্ষ সমর্থন করে আদালতে লিখিত বক্তব্য জমা দিয়েছেন।

ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তার উদ্দেশে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়। একই আদালতে একই দিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায়ও খালেদার আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দেওয়ার দিন ধার্য রয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত