,

খালেদা জিয়ার শুনানিতে অজ্ঞান বিএনপি নেতা সালাম

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলায় আত্মপক্ষ শুনানির সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তার উপদেষ্টা ও মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুস সালাম।

সোমবার বেলা পৌনে ১২টার দিকে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

জানা গেছে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিতে সকালে বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে হাজির হন খালেদা জিয়া। তার আসার আগেই আদালতে হাজির হন বিএনপি বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা।

পৌনে ১২টার দিকে এজলাস কক্ষের পাশে বসেছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালাম। এ সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাকে উদ্ধার করে একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হচ্ছে। তবে তাকে কোন হাসপাতালে নেয়া হচ্ছে তা জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে