বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিধ্বস্ত আলেপ্পোতে ৫ বছর পর ফুটবল

news-image

স্পোর্টস ডেস্ক : সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত আলেপ্পো শহরে পাঁচ বছর বাদে এই সপ্তাহান্তে প্রথম একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। দুই দলের সমর্থকদের কাছে এই ম্যাচের তাৎপর্য ছিল বিরাট। গত শনিবারের ওই ম্যাচে স্থানীয় আল-ইত্তিহাদ দল তাদের প্রতিপক্ষ হুররিয়াকে ২-১ গোলে হারিয়ে দেয়।

বিবিসি এক খবরে জানায়, আলেপ্পো শহরের নিয়ন্ত্রণ দেশের সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ভাগ হয়ে যাওয়ার পর ২০১১ সাল থেকে আর কোনও পেশাদার ফুটবল ম্যাচ হতে পারেনি। কিন্তু গত মাসে ব্যাপক এক অভিযান চালানোর পর সরকার পুরো শহরের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরে পেয়েছে।

মাঠের ঘাস ছিল বাদামি – শীতের রেশ তা পুরোপুরি কাটিয়ে উঠে এখনও সতেজ হতে পারেনি। স্টেডিয়ামটি যে যুদ্ধের বোমাবর্ষণে বিধ্বস্ত, তা বুঝতেও কোনও অসুবিধা হয়নি। তবে তারপরেও আলেপ্পোর ওই ম্যাচের মেজাজ আর পরিবেশ ছিল দুনিয়ার আর যে কোনও প্রান্তের ফুটবল ম্যাচের মতোই।

তবে গত কয়েক বছর ধরে শহরের ওপর দিয়ে কী ধরনের ঝড়ঝাপ্টা গেছে তার ইঙ্গিত হিসেবে স্টেডিয়ামের স্ট্যান্ডে ছিল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের এক বিরাট ব্যানার। দাঙ্গা-দমনকারী পুলিশ বাহিনীও পুরোপুরি প্রস্তুত হয়ে সাইডলাইনে দাঁড়িয়ে ছিল।

তবে তাতে দর্শকদের উৎসাহে ভাঁটা পড়েনি, ড্রামের আওয়াজে আর নিজের দলের পতাকা নেড়ে তারা পুরো স্টেডিয়াম মাতিয়ে রেখেছিলেন।

ইত্তিহাদ দলের স্ট্রাইকার ওমর হামিদি বলেন, পাঁচ বছর পর শহরের বুকে আবার ফুটবল খেলতে নামার অনুভূতিটা কেমন তা বলে বোঝানো যাবে না। আমার তো হৃদস্পন্দন অনেক জোরে জোরে হচ্ছে!

পরাজিত দল হুররিয়া-র ফুটবলার ফিরাস আল-আহমদ বলেন এই ম্যাচের জন্য তাদের আসতে হয়েছিল উপকূলবর্তী শহর লাটাকিয়া থেকে, যেখানে তাদের এ মরশুমে খেলা চলছে। কিন্তু এই সফরের কারণে তাদের খেলাতে প্রভাব পড়েছে।

আলেপ্পোতে ফুটবল ম্যাচ আবার ফিরে আসার পর সিরিয়ার ফুটবল লীগের সাংগঠনিক সমস্যা কিছুটা দূর হবে বলে ধারণা করা হচ্ছে। এতদিন তারা দেশের শুধু দুটো শহরেই ম্যাচ আয়োজন করতে পারছিল।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত