বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান সুপার লিগের পূর্ণাঙ্গ সূচি

news-image

স্পোর্টস ডেস্ক :আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসর। টি-টোয়েন্টি ক্রিকেটের এই জমজমাট আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৭ মার্চ লাহোরে। শনিবার পিএসএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে এবারের আসরে খেলবেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ, ব্রাড হজের পরিবর্তে দলে নেওয়া হয়েছে এই টাইগার ক্রিকেটারকে। মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে মাহমুদউল্লাহ রিয়াদও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

৯ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় আসর। এবারের এই আসরে ৫টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। দলগুলো হল ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস, লাহোর কোয়ালান্ডার্স, পেশোয়ার জালমি ও কোয়েটা গ্লাডিয়েটর্স।

উদ্বোধনী ম্যাচের আগে জমকালো অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। অনুষ্ঠানে মাতাবেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ফাহাদ মুস্তফা, সঙ্গীত শিল্পি আলি জাফর ও শেহজাদ রয়।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আসরের উদ্বোধণী ম্যাচে মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও পেশোয়ার জালমি। এবারের আসরে মোট ছয়টি ফ্র্যাঞ্চাইজি অংশ নিবে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে দুবাই ও শারজাহ’তে। তবে ফাইনাল অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরে। আগামী ৭ মার্চ।

 

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত