বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিক্সড ডাবলস ফাইনালে সানিয়া-ডোডিজ জুটির হার

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রোয়েশিয়ান পার্টনার ইভান ডোডিজকে সাথে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের শিরোপা জেতা হলো না ভারতীয় সেনসেশন সানিয়া মির্জার।

আজ রবিবার ফাইনালে আন্ডারডগ মার্কিন-কলম্বিয়ান জুটি আবিগাইল স্পিয়ার্স ও হুয়ান সেবাস্টিয়ান কাবালের কাছে ৬-২, ৬-৪ গেমে পরাজিত হয়ে হতাশ করেছে সানিয়া-ডোডিজ জুটি। এর ফলে ক্যারিয়ারের সপ্তম গ্র্যান্ড স্ল্যামের জন্য সানিয়ার অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হলো।

দ্বিতীয় বাছাই ইন্দো-ক্রোয়েট জুটির পরাজয়ের পিছনে মূলত ডোডিজের বেশ কয়েকটি সার্ভিস ও গ্রাউন্ড স্ট্রোকের ভুলকেই দায়ী করা হচ্ছে। তার উপর ফাইনালে বেশ কয়েকটি আনফোর্ডস এররও করেছেন ডোডিজ। ২০১৬ সালের ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে লিয়েন্ডার পেস ও মার্টিনা হিঙ্গিসের কাছে পরাজিত হবার পরে সানিয়া ও ডোডিজ এই নিয়ে দ্বিতীয়বারের মত রানার্স-আপ হলেন।

২০০৯ সালে মহেশ ভূপাতির সাথে জুটি বেঁধে প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপার মাধ্যমেই গ্র্যান্ড স্ল্যাম জয় করেছিলেন সানিয়া। মার্টিনা হিঙ্গিসকে সাথে নিয়ে সর্বশেষ তিনটি মেজর নারী ডাবলসের শিরোপাও জিতেছেন গত বছর।

ম্যাচে কাবাল ও স্পিয়ার্স দু’জনেই ব্যাক কোর্ট ও নেটে অসাধারণ খেলেছেন। আর এর ফলেই দুই সেটেই প্রথম থেকেই ব্রেক পয়েন্ট নিয়ে এগিয়ে গিয়েছিল। অন্যদিকে ডোডিজের সাথে সানিয়াও বেশ কিছু আনফোর্সড এরর করেছেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত