বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়!

news-image

 

স্পোর্টস ডেস্ক :আইসিসির নিয়ম অনুযায়ী র‌্যাংকিংয়ে প্রথম সাতটি দল সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। সঙ্গে থাকবে স্বাগতিক দেশও। বাকিদের বাছাই পর্বে খেলে আসতে হবে। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে যাদের র‌্যাংকিং সাত নম্বরে থাকবে, মূলত তারাই পরবর্তী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে।

আইসিসির এই নিয়মের কারণে বেশ বিপাকেই পড়তে হচ্ছে সাবেক দুই চ্যাম্পিয়ন দলকে। ওয়ানডেতে আইসিসির বর্তমান র‍্যাংকিং অনুযায়ী আট নম্বরে আছে পাকিস্তান। বাংলাদেশের থেকে দুই রেটিং পয়েন্ট পিছিয়ে তারা। ঠিক তাদের পরে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

তাই এখন প্রশ্ন উঠেছে, পাকিস্তান সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে? সামনে পাকিস্তানের বেশ কয়েকটি সিরিজ রয়েছে। মার্চ-এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ, এরপর ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি। যেটা হবে জুনে। সেপ্টেম্বরের আগে এই সিরিজগুলোতে সাফল্য পেয়ে র‍্যাংকিংয়ে উন্নতি করতে না পারলে পাকিস্তানের সরাসরি বিশ্বকাপে খেলা মুশকিল হয়ে যাবে।

২০১৯ সালের ৩০ মে থেকে ১৫ জুলাই ইংল্যান্ডে বসছে আগামী বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার কাছে সদ্য সমাপ্ত সিরিজে ৪-১-এ ওয়ানডে সিরিজে হেরে এক ধাক্কায় অনেকটা পিছিয়ে পড়েছে পাকিস্তান। তাই পরবর্তী সিরিজগুলোতে তারা কতটুকু সাফল্য পাবে সেটাই এখন দেখার।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত