বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘রাজাকারহীন সার্চ কমিটি খালেদার কাছে নিরপেক্ষ নয়’

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্ত্যবের সমালোচনা করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাষ্ট্রপতি যাদের নিয়ে সার্চ কমিটি গঠন করেছেন সেই কমিটিতে কোন রাজাকার নেই, যার জন্য খালেদা জিয়ার দৃষ্টিতে এ কমিটি নিরপেক্ষ নয়।

শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা জাসদের আয়োজনে এক কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রাজাকারের সাথে আপোস করলেই খালেদা জিয়ার দৃষ্টিতে জাতীয় ঐক্যমত হয়। কিন্তু জাসদ মনে করে রাজাকার রেখে নিরপেক্ষ কমিটি বা জাতীয় ঐক্যিমত প্রতিষ্ঠার কোন সুযোগ নেই। কেননা দেশের মানুষও রাজাকারদের কমিটিতে রেখে নিরপেক্ষ কমিটি চায় না।

রাষ্ট্রপতি যাদের সার্চ কমিটিতে রেখেছেন তাদের কেউই কোন দলের সঙ্গে যুক্ত নয় উল্লেখ করে তিনি বলেন, এই সার্চ কমিটি একটি দল নিরপেক্ষ কমিটি হয়েছে। কিন্তু খালেদা জিয়া এই কমিটিকে নাকচ করে দিয়েছেন। কেননা ২০১৪ সালে নির্বাচনের মতো আগামী নির্বাচনেও বানচাল করে রাজাকারদের সাথে নিয়ে ক্ষমতায় বসতে এই সার্চ কমিটি নিয়ে প্রশ্ন তুলেছেন।

নগর জাসদের ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গণি চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জসীম উদ্দিন বাবুলের সঞ্চালনায় সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা জাসদের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ