,

সার্চ কমিটি নিয়ে অভিযোগকারীদের ‘রাবিশ’ বললেন অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, রাষ্ট্রপতি গঠিত নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য যে সার্চ কমিটি গঠন করা হয়েছে তা অত্যন্ত নিরপেক্ষ ও খুবই ভালো। সার্চ কমিটির সদস্যরা অত্যন্ত জ্ঞানী-গুণী ও ভালো লোক। যারা সার্চ কমিটি নিয়ে অভিযোগ তুলেছেন তাঁরা ভ্রান্ত ও রাবিশ। এর কোনো ভিত্তি নেই।

মন্ত্রী আজ শনিবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অবস্থিত জে কে উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, আগামী ১০ বছরের মধ্যে দেশে কোনো দরিদ্র থাকবে না। যারা থাকবে, তারা খুবই স্বল্পসংখ্যক।

শতবর্ষপূর্তি অনুষ্ঠানের আহ্বায়ক ও নবীগঞ্জ উপজেলার চেয়ারম্যান আলমগীর চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আবু জাহির, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী, জেলা প্রশাসক সাবিনা আলম, অতিরিক্ত পুলিশ সুপার শামছুল ইসলাম ভূইয়াসহ জে কে উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী-শিক্ষকরা।

অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে