মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সাংবাদিক নির্যাতনের ঘটনায় ফুটেজ দেখে ব্যবস্থা’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ভিডিও ফুটেজ যাচাই-বাছাই করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শনিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুরে শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে স্থানীয় এমপি অনুপম শাহজাহান জয়, টাঙ্গাইল -৫ আসনের এমপি সানোয়ার হোসেন, পুলিশ সুপার মাহবুব আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, এডিসি (সার্বিক) আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ, আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, ক্রীড়া ব্যক্তিত্ব জুলফিকার হায়দার কামাল লেবু প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিকদের সঙ্গে পুলিশের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। তাই সাংবাদিকদের ওপর পুলিশের হামলার ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, আমাদের হাতে এ ঘটনার ফুটেজ রয়েছে। ফুটেজ যাচাই-বাছাই করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এসময় আসাদুজ্জামান কামাল বলেন, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ঘুরে দাঁড়িয়েছে।

তিনি বলেন, ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের এবং ২০৪০ সালের মধ্যে উন্নত আয়ের দেশ করতে চাইলে ২০১৯ সালের নির্বাচনে শেখ হাসিনার বিকল্প নাই।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ শুধু এগিয়েই যাচ্ছে। শেখ হাসিনা এখন শুধু দেশের নয়, বিশ্বের বিস্ময়।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের