বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশার আলো দেখছে বিএনপি : মওদুদ

news-image

নিজস্ব প্রতিবেদক : সার্চ কমিটি নিয়ে নিরাশার মাঝেও বিএনপি আশার আলো দেখছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনে জাতীয় সংলাপের প্রয়োজনীয়তা শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মওদুদ বলেন, বিএনপি সার্চ কমিটির যে কাঠামো প্রস্তাব করেছিল, ঠিক তার উল্টো কমিটি করা হয়েছে। বিএনপি প্রস্তাব করেছিল, অবসরপ্রাপ্ত ও সরকারের লাভজনক পদে নেই এমন ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি গঠন করতে। বিএনপি সার্চ কমিটিতে কোনো নাম দেয়নি।

তিনি আশা করেন, এই কমিটি নির্বাচন কমিশনার হিসেবে এমন ব্যক্তিদের নাম প্রস্তাব করবে, যাদের রাজনৈতিক দলের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা ছিল না, নেই। জ্ঞান, সততা, গ্রহণযোগ্যতা, দলীয় স্বার্থ-সম্পর্কিত নন, এমন ব্যক্তিদের নাম তারা সুপারিশ করবেন।

সার্চ কমিটির সদস্যদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, আমাদের দলীয় কাউকেও আপনারা সুপারিশ করবেন না।

সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে বক্তব্য দেন মোস্তফা জামাল হায়দার, অ্যাডভোকেট. ফরিদুজ্জামান ফরহাদ, অ্যাডভোকেট. এহসানুল হুদা, অ্যাডভোকেট. সাইফুদ্দিন মনি, মিয়া মোহাম্মদ আনোয়ার, এম.আহমেদ খান মন্টু, শরীফ মোস্তফাজামান লিটু, কবি নিজাম উদ্দিন, আলতাফ হোসেন সরদার, মুক্তার হোসেন, জসীমউদ্দিন মজুমদার, সাইফুল ইসলাম, শিল্পী আজাহার উদ্দিন পাঠান, শাহরিয়ার জাকির হাসান, আল আমিন বাদশা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত