,

নিরপেক্ষ ইসির আশা দেখছে না বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : সার্চ কমিটিতে আসা সদস্যদের বিরুদ্ধে ‘শাসক দলের সঙ্গে সম্পৃক্ততা’র অভিযোগ তুলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই প্রেক্ষাপটে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের কোনো আশা দেখছে না তার দল।

শনিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এই বিষয় নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলেন।

যুবদলের নতুন কমিটি ঘোষণা উপলক্ষে সংগঠনটির নেতা-কর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘যে সার্চ কমিটি গঠন করা হয়েছে তার প্রায় সকল সদস্য আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। কাজেই তাদের দ্বারা নির্বাচন কমিশন কতটুকু নিরপেক্ষ হবে সে সর্ম্পকে আমরা (বিএনপি) সন্দিহান।’

বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশের সাধারণ জনগণের প্রত্যাশা ছিলো রাজনৈতিক সংকট নিরসনে একটি নিরপেক্ষ সার্চ কমিটি ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হবে। কিন্তু ইতিমধ্যে গঠিত সার্চ কমিটি জনগণের সেই আশা আকাঙ্খা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’

একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি এই সার্চ কমিটি থেকে নতুন করে কোনো আশা দেখতে পাচ্ছে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণে দলীয় সব কিছুর ঊর্ধ্বে উঠে সার্চ কমিটি কাজ করতে পারবেন কি না জানি না। তবে আশাবাদী নই। কারণ এই সার্চ কমিটি গঠনে আমরা আশাহত, কিছুটা ক্ষুব্ধ হয়েছি।’

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘জাতিসংঘ ও ঢাকায় নিযুক্ত কয়েকটি দেশের কূটনৈতিকবৃন্দের উদ্যোগ যদি সার্চ কমিটি গঠনের আগে হতো তাহলে কার্যকর ও ফলপ্রসূ হতে পারতো। এখন কতটা ফলপ্রসূ হবে সে বিষয়ে আগাম কিছুই বলতে চাই না। তবে শুধু এটুকু বলব, অতীতে জাতিসংঘের উদ্যোগ সফল হয়নি।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে অধিকার আদায়ে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলন গড়ে তুলতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ স্বেচ্ছাবিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুসহ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে