অবৈধভাবে কর সুবিধা নিয়েছেন ড. ইউনূস

news-image

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের মতো যত প্রতিষ্ঠান খুলেছেন, তার অনুকূলে তিনি অবৈধভাবে কর সুবিধা নিয়েছেন বলে অভিযোগ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) একটি প্রতিনিধিদল অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এ সময় অর্থমন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ড. ইউনুস অবৈধভাবে কোন কোন প্রতিষ্ঠানের নামে কী ধরনের সুবিধা নিয়েছেন, তা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজেনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব নজিবুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন। এ ছাড়াও বৈঠকে বেসিসের বর্তমান সভাপতি মোস্তফা জব্বার, সাবেক সভাপতি শামীম আহসান প্রমুখ ছিলেন।

বৈঠকে বেসিসের নেতারা অর্থমন্ত্রীর সঙ্গে আইটি খাতে রপ্তানির সম্ভাব্যতা বিষয়ে আলোচনা করেন। তারা অর্থমন্ত্রীর কাছে সফটওয়্যার রপ্তানির ক্ষেত্রে নগদ সহায়তা সুবিধা চেয়েছেন।

এ সময় তারা বলেন, সরকারের সহায়তা পেলে আইটি খাত হতে পারে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত। এই খাতে নগদ সহায়তা পেলে রপ্তানি বাণিজ্যে আরো সফলতা আসবে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন