মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূলপর্বের নির্মাণ এ বছরই শুরু’

news-image

নিজস্ব প্রতিবেদক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল পর্বের নির্মাণকাজ এ বছরের মাঝামাঝি শুরু হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

বৃহস্পতিবার বিকেলে দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে বেগম লুৎফা তাহেরের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, ইতিমধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রস্তুতিমূলক নির্মাণকাজ সমাপ্তি পর্যায়ে রয়েছে। মূল পর্যায়ের নির্মাণকাজ ২০১৭ সালের মাঝামাঝি শুরু হবে। এ লক্ষ্যে রাশান ফেডারেশনের এটমস্ট্রয়এক্সপোর্ট এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ সম্পাদনে জেনারেল কনট্রাক্ট গত ২৫ ডিসেম্বর ২০১৫ তারিখ স্বাক্ষর হয়েছে।

আন্তর্জাতিক রীতি অনুযায়ী পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং প্রকল্প ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট জনবলের কাজের প্রকৃতিও ভিন্ন এবং তাদের পৃথক আইনি বাধ্যবাধকতা রয়েছে। এজন্য পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং প্রকল্প ব্যবস্থাপনার জন্য পৃথক পৃথক জনবল নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

রাশিয়ান ফেডারেশনের জেএসসি এটমস্ট্রয়এক্সপোর্ট-এর সঙ্গে স্বাক্ষরিত জেনারেল কনট্রাক্টের অধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিচালনা রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় জনবল প্রশিক্ষণ প্রদান রাশিয়ান ফেডারেশন প্রদান করবে।

মন্ত্রী আরো জানান, দেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং কেন্দ্রটি সুষ্ঠু ও নিরাপদে পরিচালনার জন্য আনুমানিক ২ হাজার ৫৩৫ জন জনবল প্রয়োজন হবে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের