,

সার্চ কমিটির নামে ফার্চ কমিটি গঠন হয়েছে : দুদু

news-image

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতির গঠন করা সার্চ কমিটি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, রাষ্ট্রপতির সার্স কমিটি গঠনের উদ্যোগে জাতি আশাবাদী হয়েছিল।

কিন্তু গতকাল ঘোষিত সার্চ কমিটির মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, সরকার আবারও ৫ জানুয়ারি মার্কা নির্বাচন করতে চায়। সার্চ কমিটি গঠনের নামে ফার্চ কমিটি করা হয়েছে। এই কমিটি ভালো কিছু দিতে পারবে না। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুত ফোরামের উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

সার্চ কমিটি প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, এই কমিটির কাছ থেকে আমরা ভালো কিছু আশি করতে পারি না। এই কমিটি নিয়ে বিএনপি হতাশ ও ক্ষুব্ধ। তিনি বলেন, বিএনপি আবার রাজপথে তখনই নামবে, যখন দেখবে আলোচনার আর কোনও সুযোগ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ৫ জানুয়ারি মার্কা আরেকটি নির্বাচনের স্বপ্ন দেখবেন না। তাহলে সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত। কারণ এই দেশ আন্দোলন সংগ্রামের দেশ।

আয়োজক সংগঠনের সভাপতি সাইদুর রহমানেরর সভাপতিত্বে এবং শাহাবাগ থানা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, খালেদা ইয়াসমিন, বীর উত্তম শহীদ জিয়া শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে