শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাইকেল জ্যাকসনের সন্তানদের বার্ষিক ব্যয়

jackson_BG_654259610রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের সন্তানরা বছরে মোট ৮০ লাখ মার্কিন ডলার খরচ করে। এর মধ্যে বেসরকারি বিদ্যালয়ে বড় ছেলে প্রিন্সের পড়াশোনার পেছনে বছরে গুনতে হয় ৩০ হাজার ডলার। এ ছাড়া উটাহ শহরের চিকিৎসাবিদ্যা বিষয়ক বোর্ডিং স্কুলে মেঝো মেয়ে প্যারিস জ্যাকসনের লেখাপড়ার খরচের পরিমাণ ছয় অঙ্কের অর্থ। গত বছর আত্মহত্যার চেষ্টার পর থেকে তাকে এই স্কুলে দেওয়া হয়। পারিবারিক সূত্র জানিয়েছে, অর্ডার দিয়ে বানানো হীরে-জহরত ব্যবহারের জন্য ৫০ হাজার ডলার খরচ করেন প্রিন্স। এ ছাড়া তার তিন বান্ধবীর জন্য উপহারসামগ্রী কিনতেও ব্যয় হয় প্রচুর টাকা। জ্যাকসনের তিন সন্তানই বছরে তিনবার হাওয়াই, লাস ভেগাসের মতো বিলাসবহুল শহরে ছুটি কাটাতে যায়। এ কারণে খরচ হয় সাড়ে তিন লাখ মার্কিন ডলার। এর মধ্যে রয়েছে দেহরক্ষী, পরিবারের সদস্যদের আপ্যায়ন, গাড়িচালক ও যানবাহনের প্রথম শ্রেণীর আসনে ভ্রমণ ব্যয়।
অন্য একটি সূত্র জানায়, জ্যাকসনের ছেলেমেয়েরা নিজেদের টাকাই খরচ করে বেশি। হাতখরচের জন্যই তারা প্রত্যেকে প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার ডলার পায়। ২০০৯ সালের ২৫ জুন ৫০ বছর বয়সে মারা যান মাইকেল জ্যাকসন।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ