মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পদকজয়ী সাইক্লিস্টের আত্মহত্যা

news-image

স্পোর্টস ডেস্ক : জাতীয় প্রতিযোগিতায় নিজের ইভেন্টে সেরা ছিলেন গত ১১ বছর। জিতেছেন একটি আন্তর্জাতিক পদকও। ২০১৪ সালে দিল্লিতে এশিয়ান ট্র্যাক সাইক্লিংয়ের ব্রোঞ্জজয়ী পারুল আক্তারকে আর বাঁচানো গেল না। পারিবারিক কলহের জেরে কদিন আগে আত্মহত্যার চেষ্টা করলে তাঁকে সাভারের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত রাতে তাঁর মৃত্যু হয়েছে।

বাংলাদেশে এমনিতেই নারী খেলোয়াড় খুব একটা উঠে আসছে না। তারওপর প্রতিষ্ঠিত একজন খেলোয়াড়ের এভাবে চলে যাওয়া সাইক্লিংয়ের কেউই মানতে পারছেন না।

সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ খান বাবুলের দুঃখ, ‘সে খুব ভালো খেলোয়াড় ছিল। নিজের ইভেন্ট সেরা। এভাবে তাকে আমরা হারিয়ে ফেলব ভাবতেই পারিনি। শুনেছি সে আত্মহত্যা করেছে।’ বাংলাদেশ আনসারের হয়ে সফিপুর আনসার একাডেমিতে প্রস্তুতি নিচ্ছিলেন আরেকবার জাতীয় প্রতিযোগিতায় নামার। কিন্তু এর আগেই জীবন থেকে ছুটি নিলেন পারুল। রেখে গেলেন তাঁর তিন বছরের একমাত্র শিশু কন্যাকে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের