,

ইসি গঠন: ছয় সদস্যের সার্চ কমিটি গঠনে চিঠি

news-image

নিজস্ব প্রতিবেদক : নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি-সংক্রান্ত একটি চিঠি রাষ্ট্রপতির কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীনের বরাত দিয়ে বুধবার বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।

এদিকে নতুন ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে সার্চ কমিটির প্রস্তাব প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তবে সার্চ কমিটি কত সদস্যবিশিষ্ট হবে আদেশ জারির আগে সে তথ্য জানাতে অপারগতা প্রকাশ করে বুধবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির প্রস্তাব আমরা পেয়েছি। এটি এখন অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী কাছে পাঠানো হয়েছে। এখনো ফেরত পাইনি।’

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, বুধবারই সার্চ কমিটি গঠন করে আদেশ জারি করা হবে।

একজন কমিশনার (মো. শাহ নেওয়াজের মেয়াদ শেষ হবে ১৪ ফেব্রুয়ারি) বাদে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য নির্বাচন কমিশনারদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি।

নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি করতে গত ১৮ ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি। সংলাপ শেষ হয় ১৮ জানুয়ারি। এ সময়ে রাষ্ট্রপতি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ ৩১টি দলের সঙ্গে সংলাপ করেন।

প্রায় প্রতিটি দলই নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের প্রস্তাব দেয়। তবে আইন না হওয়া পর্যন্ত সার্চ কমিটি গঠনের মাধ্যমে নতুন কমিশন গঠনের প্রস্তাবও দেয় দলগুলো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে