মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির উদ্যোগকে বিতর্কিত করছে আ.লীগ : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতারা বিভিন্ন জায়গায় মনগড়া ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়ে রাষ্ট্রপতির উদ্যোগকেও বিতর্কিত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বিকেলে শহীদ শফিউর রহমান মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কর্তৃক আয়োজিত প্রয়াত জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, রবিবার সংসদে রাষ্ট্রপতি বলেছেন গণতন্ত্র সকলকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। আমরাও চাই সকলকে সাথে নিয়ে এগুতে। কিন্তু আওয়ামী লীগ সরকার এমন চায় না। তারা জানে নির্বাচন দিলে জয়ী হবে না। তাদের নেতারা যে বক্তব্য দিচ্ছে তা গ্রহণ যোগ্য নয়। তাদের ভিন্ন ভিন্ন বক্তব্য রাষ্ট্রপতির উদ্যোগকেও বিতর্কিত করছে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার জন্য লড়াই করছে না। জনগণের অধিকার, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে।

জিয়াউর রহমানের কথা স্মরণ করে তিনি বলেন, দেশের জন্য জিয়াউর রহমান যে অর্জন রেখে গিয়েছিল তা হারাতে বসেছি। আওয়ামী লীগ সরকার জনগণের ওপর চেপে বসেছে। গণতন্ত্রকে হত্যা করে বাকশালী শাসন কায়েম করতে চায়।

জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে খালেদা জিয়ার দেখানো পথে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল।

আ্যডভোকেট জয়নুল আবেদিনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, ব্যারিস্টার আমিনুল ইসলাম, এ এম মাহাবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, তৈমুর আলম খন্দকার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের