বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ সীমাহীন দুর্নীতিতে নিমজ্জিত: নজরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ক্ষমতা হারালে জানে বাঁচবেন না- নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের মধ্য দিয়েই আওয়ামী লীগে সীমাহীন দুর্নীতি হচ্ছে এ কথা প্রমাণ হয়।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে আরাফাত রহমান কোকো’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রবিবার তাদের নেতাকর্মীদের উদ্দেশে প্রকাশ্যে বলেছেন, ‘ক্ষমতা হারালে জানে বাঁচবেন না।’ এ ধরনের কথা কারা বলতে পারে? একথা থেকেই প্রমাণ হয়, তারা নিজেরাই জানেন- তারা যেসব অন্যায়, নির্যাতন, দুর্নীতি ও জুলুম করছেন; ক্ষমতা হারালে তা প্রমাণ হবে। তারা জানে, তাদের সীমাহীন দুর্নীতির কথা প্রমাণ হলে তারা জানে বাঁচবেন না, জনগণ তাদেরকে ছেড়ে দেবেন না।

তিনি আরো বলেন, আমাদের চেয়ারপারসন আগেই বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মতো প্রতিহিংসাপরায়ণ হবেন না। তারা বিএনপির ওপর ইচ্ছামতো নির্যাতন জুলুম করছে, যে কোনো কিছুতে জিয়ার নাম দেখলেই সেটা পরিবর্তন করেছে। কিন্তু আমরা ক্ষমতায় গেলে এমন প্রতিহিংসাপরায়ণ হব না।

আওয়ামী লীগের মধ্যে বড় ধরনের অস্থিরতা ও ভীতি কাজ করছে বলে মন্তব্য করে তিনি বলেন, রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির বৈঠকে সার্চ কমিটি গঠনে কে এম হাসানের নাম প্রস্তাব করেনি বিএনপি। অথচ ওবায়দুল কাদের এমন কথা বলে বেড়াচ্ছেন।

এ কথার সমালোচনা করে তিনি বলেন, ভয়ে ও অস্থিরতায় তারা (আ. লীগ) দিশেহারা হয়ে পড়েছে। কী করবে, কী বলবে বুঝে উঠতে পারছে না। যদি আমরা তার (কে এম হাসান) নাম প্রস্তাব করেও থাকি, তাহলে তো তাদের তা জানার কথা নয়।

দেশের বিভিন্ন ক্ষেত্রে কোকোর অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, কোকো ক্রিকেটাঙ্গনে বিশাল পরিবর্তন করে গেছেন। আজ বাংলাদেশ ক্রিকেটের যে বিশ্বব্যাপী নাম তার প্রথম ধাপই শুরু হয়েছে কোকোর হাত ধরে, তিনি প্রচারবিমুখ ছিলেন, কোনো রাজনীতিবিদ ছিলেন না। তিনি কোনো পদ-পদবির কাঙাল ছিলেন না। কিন্তু তার বিরুদ্ধে আওয়ামী লীগ অনেক অপপ্রচার চালিয়েছে। তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছিল।

ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, জাতীয়তাবাদী তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইয়ুথ ফোরামের সহ-সভাপতি ফারজানা ইসলাম লিলি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ