,

রাষ্ট্রপতির কাছে আশা করব, তিনি সবার কথা শুনে সার্চ কমিটি গঠন করবেন : খালেদা জিয়া

news-image

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, রাষ্ট্রপতির কাছে আশা করব, তিনি সবার কথা শুনে একটি সার্চ কমিটি গঠন করবেন। আওয়ামী লীগ অনেক কথা বলেছে। সব কথা প্রকাশিত হয়নি। আমরাও অনেক কথা বলেছি। তিনি (রাষ্ট্রপতি) কোনও দলের নন, তিনি দেশের। তার উচিত সবার কথা শোনা। তিনি সরকারি দলের ইচ্ছা পূরণে নির্বাচন কমিশন গঠন করলে দেশের মানুষ মানবে না।

আজ শনিবার রাত ৯টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

জিয়া পরিষদের প্রতিনিধি সম্মেলন উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ প্রমুখ।

খালেদা জিয়া বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব হবে বিচার-বিশ্লেষণ করা, খবর নেওয়া-যাদের সার্চ কমিটিতে রাখা হবে তারা নিরপেক্ষ কিনা, মাথা সোজা করে, মেরুদণ্ড শক্ত করে নির্বাচন কমিশন গঠন করতে পারবে কি না।

তিনি বলেন, আমাদের লক্ষ্যই হলো নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। জনগণ যেন ভোট দিতে পারে, সেই অধিকার ফিরিয়ে আনব। কামিয়াব আমরা হবোই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে