,

ঢাকা কলেজে ছাত্রলীগের সংঘর্ষ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 

শনিবার সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত দুজন হলেন রাসেল ও মামুন। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। সংঘর্ষের সময় ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাসের ফটকের সামনে সাতটি মোটরসাইকেল আগুনে পুড়ে গেছে। ছাত্রাবাসটি পুলিশ ঘিরে রেখেছে।

সেখানে আছেন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরকার। তার নেতৃত্বে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (পেট্রল, নিউমার্কেট) মো. আহসান খান রাতে বলেন, ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

নিউমার্কেট থানার ওসি আতিকুর রহমান জানিয়েছেন, সংঘর্ষের পর পুরো কলেজে পুলিশের অভিযান চলছে। কারা অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে