,

‘নির্বাচন যত ঘনিয়ে আসছে, মানুষের শঙ্কা তত বাড়ছে’

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, মানুষের মনে শঙ্কা ততই বাড়ছে। অতীতের তিক্ত অভিজ্ঞতাই এই শঙ্কার কারণ।

 

শনিবার বিকেলে জাপা ঢাকা মহানগর উত্তর আয়োজিত দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল পূর্ব এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ভোট জনগণের মৌলিক অধিকার। কিন্তু ভোটকে কেন্দ্র করে দেশে যে পরিমাণে সহিংসতা হয়, তাতে মানুষ ভোটের নাম শুনলে আনন্দের পাশাপাশি শঙ্কিতও থাকে।

তিনি বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রে মানুষকে সংগ্রাম করতে হয়। ভোটের জন্য, ভাত-কাপড়ের জন্য, নিরাপত্তার জন্য, বেঁচে থাকার জন্য, চাকরির জন্য এমনকি গণতন্ত্রের জন্যও জনগণকে আজও সংগ্রাম করতে হয়।

জিএম কাদের আরো বলেন, রাজনীতিতে যতদিন না সহঅবস্থান নিশ্চিতকরা যাবে, ততদিন এই দেশের সুস্থধারার রাজনীতি ফিরে আসবে না। আর এজন্য সরকারসহ সব দলকেই আরো সহনীয় হতে হবে।

ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতির সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন, জাপার ভাইস-চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, বাহাউদ্দিন বাবুল, এমএ তালহা, কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান খোকন, হাজী সিরাজ, এমএ সাত্তার, আশিকুল আমিন, সালেহ মোহাম্মদ, হাজী নুরুল ইসলাম, জাকির হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে