,

‘রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সরকার অনড়’

news-image

নিজস্ব প্রতিবেদক : সুন্দরবনের রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্তে সরকার অনড় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, রামপালে বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হয়েছে। এতে পরিবেশের ওপর কোনো বিরূপ প্রভাব পড়বে না। সবদিক বিবেচনা করেই আমরা প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি।

নসরুল হামিদ বলেন, বাংলাদেশের অর্থায়নে নেপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে আগামী একমাসের মধ্যে চুক্তি স্বাক্ষর করা হবে। নেপাল থেকে ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ আনার বিষয়ে ভারত সরকারও সম্মতি দিয়েছে।

তিনি বলেন, ভারত, নেপাল ও ভুটান থেকে আমরা ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে চাই। এ লক্ষ্যে প্রথমে নেপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। একই পদ্ধতিতে ভুটানেও বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে।

বিদেশের মাটিতে দেশীয় অর্থায়নে বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ওই সব দেশে জলবিদ্যুৎ উৎপাদন করা হবে। এতে খরচ অনেক কম পড়বে। তাতে দেশেরই লাভ হবে।

এসময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মুরসালিন নোমানীসহ ডিআরইউ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে