শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি-জামাতের ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে হলে আবারো শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের আওয়ামীলীগ প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য বিশিষ্ট লেখক,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন,বাংলাদেশকে নিয়ে একাত্তরের পরাজিত শক্তিরা গভীর ষড়যন্ত্র করছে।তাদের ষড়যন্ত্রের কারণেই বিএনপি-জামাতের সন্ত্রাসীরা সারা দেশে জ্বালাও,পোড়াও করছে।বিএনপি-জামাত ক্যাডাররা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে।তাদের ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে হলে আবারো শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে।আর এজন্য আগামী ৫ জানুয়ারির নির্বাচনে সকলকে দলবেধে ভোট কেন্দ্রে যেতে হবে।তিনি আরো বলেন,বিএনপি-জামাত আগামী নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে।তাদের ঘৃন্য ষড়যন্ত্র সম্পর্কে সকলকে সজাগ থাকতে হবে।তাদের সকল প্রতিবন্ধকতা প্রতিরোধ করেই জনগণ ভোট উৎসবে অংশ নেবে বলেই আমরা আশা করি।তিনি গতকাল সোমবার বিকালে বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামে এক বিরাট নির্বাচণী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।বুধন্তী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিতু মিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান বাবুল,বিজয়নগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি জহিরুল ইসলাম ভূঞা,সাধারন সম্পাদক এড.তানবীর ভূঞা,সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম সরকার,জেলা যুবলীগ সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি কাজি হারিছুর রহমান,সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুল ইসলাম,জেলা আওয়ামীলীগ সভাপতি মাও.মুনিরুজ্জামান,সাধারন সম্পাদক মুফতি নুরুল ইসলাম,জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ,সাধারন সম্পাদক রাসেল মিয়া,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দা নাখলু আখতার,সাধারন সম্পাদক ফয়জুন্নাহার টুনি,উপজেলা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস সরকার,সাধারন সম্পাদক মোশারফ হোসেন খান,ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক শামীম মিয়া।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা