বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেল নিয়ে দুই মন্ত্রীর দুই কথা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেলের দাম না কমানোর কথা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বললেও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

 

বুধবার বিকেলে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

একই দিন দুপুরে সচিবালয়ে নসরুল হামিদ বলেন, ‘সরকারকে অনুমতির জন্য পাঠিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে সারাবিশ্বে তেলের দাম বেড়ে যাওয়া এবং বিশ্বব্যাংক আভাস দিয়েছে আগামী বছরেও তেলের দাম বাড়তে পারে। সে কারণে এ মুহূর্তে সরকার সিদ্ধান্ত নিয়েছে কোনো প্রাইজ অ্যাডজাস্টমেন্ট না করার। এ মুহূর্তে মনে হচ্ছে না কোনো অ্যাডজাস্টমেন্ট হবে।’

জ্বালানি প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আই অ্যাম নট শিওর অ্যাবাউট ইট।’

তাহলে এটা কি ফাইনাল কোনো কিছু হয়নি- জানতে চাইলে মুহিত বলেন, ‘হয়নি ফাইনাল কিছুই। কোনো সিদ্ধান্ত হয়নি।’

আন্তর্জাতিক বাজারে দাম কমছে কিনা- জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে যে দামটা আছে, সেটা তো কম। আমাদের দাম তার চেয়ে বেশি।’

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত