,

তেলের দাম কমছে না: জ্বালানি প্রতিমন্ত্রী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : এই মুহূর্তে তেলের দাম কমছে না উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় তেলের দাম আর না কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই তেলের দাম আপাতত কমছে না।

 

বুধবার সচিবালয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সাথে মালয়েশিয়া টেকলিপ এবং ফ্রান্সের প্রতিষ্ঠানের সাথে বৈঠত শেষে তিনি এ কথা বলেন।

বিশ্ববাজারে তেলের দাম কমায় দুই ধাপে জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্তে গত বছরের ২৪ এপ্রিল ডিজেল ও কেরোসিনের দাম ৪ শতাংশ এবং অকটেন ও পেট্রোলের দাম ১০ শতাংশ কমানো হয়। তার আগে ফার্নেস অয়েলের দাম প্রতি লিটার ৬০ থেকে ৪২ টাকায় নামিয়ে আনা হয়।

সেই ধারাবাহিকতায় ডিসেম্বরের শেষ দিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছিলেন, জানুয়ারি মাসে জ্বালানি তেলের দাম কমানো হবে।

একজন সাংবাদিক তেলের দাম কমানোর বিষয়ে সর্বশেষ অবস্থা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম দুই ধাপে কমানোর কথা ছিল, সরকারের কাছে আমরা অনুমতির জন্য পাঠিয়েও ছিলাম। কিন্তু হঠাৎ করে সারা বিশ্বে তেলের দাম বেড়ে যাওয়াতে, বিশ্ব ব্যাংক আভাস দিয়েছে আগামী বছরেও তেলের দাম বাড়তে পারে।

নসরুল হামিদ বিপু বলেন, সরকারের কাছে বিপিসির ভর্তুকির পরিমাণ এখনো প্রায় ১৬ থেকে ১৭ হাজার কোটি টাকা। ফলে সবকিছু মিলিয়ে সরকার এ মুহূর্তে কোনো প্রাইস অ্যাডজাস্টমেন্টে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে