,

চুরির ১৮ বছর পর পাওয়া গেল মেয়েটিকে!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : জন্মের পর হাসপাতাল থেকে চুরি করে নিয়ে যাওয়া সেই নবজাতককে ১৮ বছর পর পাওয়া গেল।যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের একটি হাসপাতাল থেকে চুরি হওয়া ছোট্ট মেয়েটি এখন তরুণী, বয়স তার ১৮ বছর। পুলিশ জানিয়েছে, সাউথ ক্যারোলাইনা রাজ্যে তাকে পাওয়া গেছে।
মেয়েটির নাম কেমিয়াহ মোবলি। ১৯৯৮ সালের জুলাই মাসে জন্মগ্রহণ করেন তিনি। সাউথ ক্যারোলাইনার ওয়াল্টারবোরো কর্তৃপক্ষ তাকে অপহরণের জন্য গ্লোরিয়া উইলিয়ামস (৫১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে।

কেমিয়াহ মোবলি তার প্রকৃত বাবা-মায়ের দেওয়া নাম। তবে উইলিয়ামস তার নাম পরিবর্তন করে দেন এবং সেই নামে তিনি বেড়ে ওঠেন। মোবলি মনে করতেন, উইলিয়ামসই তার মা। ঘটনাক্রমে এই খবর পেয়ে যান তার বাবা-মা।

ফ্লোরিডার জ্যাকসনভাইলের শেরিফের কার্যালয় জানিয়েছে, ডিএনএ পরীক্ষায় মোবলির প্রকৃত পরিচয় প্রমাণিত হয়েছে। উইলিয়ামস তার মা নন। তবে সুস্থ-সবলভাবে বেড়ে উঠেছেন মোবলি। তিনি এখন পরিপূর্ণ নারী।

চুরি হওয়া শিশুদের উদ্ধারে তৎপরতা চালাতে গিয়ে গত বছর একটি সূত্র পায় জ্যাকসনভাইলের শেরিফের কার্যালয়। সেই সূত্র থেকে তল্লাশি চালিয়ে মোবলির পরিচয় সম্পর্কে মোটামুটি নিশ্চিত হওয়ার পর তার ডিএনএ পরীক্ষা করা হয়। এতে এই নাটকীয়তার সমাপ্তি হয়। মোবলি ফিরে পান তার আপন বাবা-মাকে।

১৮ বছর আগে উইলিয়ামস যখন মোবলিকে চুরি করেন, তখন মোবলির নিখোঁজ হওয়ার খবর ছবিসহ ছাপা হয়। সেই ছবি এবং তখনকার সময়ে উইলিয়ামসের সঙ্গে তোলা শিশু মোবলির ছবি মিলিয়ে দেখে শেরিফের কার্যালয়। এতে কর্মকর্তাদের সন্দেহ হয় এবং তারা খোঁজখবর নেওয়া শুরু করেন। শেষ পর্যন্ত মোবলি তার প্রকৃত বাবা-মায়ের সন্ধান পান।

মোবলি জন্মগ্রহণ করেন ফ্লোরিডার উইনিভার্সিটি মেডিক্যাল সেন্টারে। সেন্টারটির বর্তমান নাম ইউএফ হেলথ জ্যাকসনভাইল। জন্মের মাত্র আট ঘণ্টা পর এক নারী ‘স্বাস্থ্যকর্মী সেজে’ তাকে চুরি করে নিয়ে যান। ওই নারী মোবলির মা শাহনারাকে বলেন, তার মেয়ের জ্বর হয়েছে এবং তা পরীক্ষা করে দেখার প্রয়োজন। মেয়েটিকে নিয়ে তিনি বেরিয়ে যান এবং তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

মেয়েকে খুঁজে পেতে মরিয়া হয়ে চেষ্টা চালান শাহনারা। সেই সময়ে গণমাধ্যমে এ নিয়ে তোলপাড় শুরু হয়। খবরের সঙ্গে মোবলির অনেক ছবি ছাপা হয়। সেই ছবির কারণে খুঁজে পাওয়া গেল মোবলিকে।

মোবলিকে পাওয়া গেছে, তার প্রকৃত বাবা-মা আনন্দে আত্মহারা। কিন্তু মোবলি কি তার বাবা-মায়ের কাছে ফিরবেন, নাকি উইলিয়ামসের কাছে থাকবেন? এটি এখন কোটি টাকার প্রশ্ন। জ্যাকসনভাইলের শেরিফ মাইক উইলিয়ামস জানিয়েছেন, মোবলি এখনো এ বিষয়ে সিদ্ধান্ত দেননি। তবে তারা আশাবাদী, মোবলিকে বুঝিয়ে তার প্রকৃত বাবা-মায়ের কাছে ফেরত পাঠানো সম্ভব হবে।

তবে ব্যক্তিগত গোপনীয়তার খাতিরে মোবলির এখনকার কোনো ছবি প্রকাশ করেনি শেরিফের কার্যালয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে