বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গান গেয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে সম্প্রতি কারাগারের ভেতর দাঙ্গা উশকে দেওয়ার ঘটনায় সন্দেহ করা হচ্ছে এমন একটি অপরাধী গ্রুপ গানের মাধ্যমে তাদের প্রতিপক্ষ গ্রুপকে হুমকি দিয়ে যুদ্ধের ঘোষণা দিয়েছে।

উত্তরাঞ্চলীয় মানাউস শহরে পহেলা জানুয়ারি ওই দাঙ্গায় একটি কারাগারের ৫৬জন বন্দী নিহত হয়।

এবার ভীতিকর গানের মাধ্যমে ফ্যামিলিয়া ডো নর্তে নামের ওই গ্যাংটি হত্যাকান্ডের বিবরণ দিয়ে “যুদ্ধ কেবল শুরু হয়েছে” বলে উল্লেখ করে।

প্রতিদ্বন্দ্বী আরেক অপরাধী সংগঠন ফার্স্ট ক্যাপিটাল কমান্ডের উদ্দেশে হুমিক দিয়ে এই সঙ্গীত প্রচার করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়।

ব্রাজিলে মাদক পাচার রুট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এই দুই গ্রুপের মধ্যে সংঘাত চলমান। তবে ২০১৬ সালে তা তীব্র রূপ নেয় যখন উত্তরাঞ্চলে প্রভাব বাড়ানোর চেষ্টা শুরু করে ফাস্ট ক্যাপিটাল গ্রুপ।

তদন্তকারীরা ধারনা করছেন ফ্যামিলিয়া ডো নর্তে গ্যাং এর সদস্যরাই কারাগারে দাঙ্গার ঘটনার সূত্রপাত করে।

বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন, এই গ্রুপটি এবারই প্রথমবার ভীতিকর গানের মাধ্যমে প্রতিদ্বন্দী গ্রুপকে হুমকি দিচ্ছে তেমনটি নয়। ২০১৫ সালেও তারা এধরনের গান ছড়িয়ে দিয়েছিল।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ