বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বলো, ধর্ষণ কীভাবে করা হয়?’

news-image

কলকাতা প্রতিনিধি : ধর্ষণ কীভাবে করা হয়? এমন প্রশ্নই ছাত্রীদের কাছে করলেন ভারতের বিহার রাজ্যের এক বিধায়ক। আর বিধায়কের এমন অশালীন প্রশ্নের মুখে পড়ে ছাত্রীরা অস্বস্তি বোধ করলেও বিধায়ক নাছোড়বান্দা। ছাত্রীদের উদ্দেশে সমানে প্রশ্ন করে চললেন, ‘বলো, ধর্ষণ কীভাবে করা হয়? বলো.. বলো…।’

অদ্ভুত এই ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যের হাজিপুর এলাকায়। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ৮ জানুয়ারি হাজিপুরের একটি ছাত্রী হোস্টেলে এক কিশোরী মারা যান। পরে অভিযোগ ওঠে, ওই ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

এদিকে, ঘটনার খবর পেয়ে ছাত্রী হোস্টেলে যান স্থানীয় বিধায়ক ও বিহারের রাষ্ট্রীয় লোক সমতা পার্টির নেতা লালন পাসোয়ান। এরপর তিনি হোস্টেলের ছাত্রীদের ডেকে এই ছাত্রীর বিষয়ে তথ্য জানতে চান। একপর্যায়ে তিনি সমবেত ছাত্রীদের উদ্দেশে ধর্ষণ কীভাবে হয়, তা জানতে চান।

ঘটনার সময় লালন পাসোয়ানের সঙ্গীরা তাঁকে থামার অনুরোধ করলেও তিনি কোনো কথায় কর্ণপাত করেননি। একের পর এক কিশোরীকে তিনি একই প্রশ্ন করেন।

এদিকে, এ ঘটনার কথা জানাজানি হতেই চারদিকে রীতিমতো শোরগোল পড়ে যায়। লালনের ক্ষমা চাওয়ার দাবিও ওঠে। যদিও সেই সব দাবিকে উড়িয়ে দিয়ে লালন পাসোয়ান বলেন, ‘আমি কোনো খারাপ উদ্দেশ্যে ছাত্রীদের প্রশ্নগুলো করিনি। বিষয়টি আমি বিধানসভায় তোলার জন্য ছাত্রীদের কাছ থেকে বিস্তারিত জানতে চেয়েছিলাম। তাই এর জন্য ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না।’

তবে এ ঘটনা সংবাদমাধ্যমের বরাতে চারদিকে ছড়িয়ে পড়তেই বিহারের রাষ্ট্রীয় লোক সমতা পার্টির মুখপাত্র নীরজ কুমার জানান, বিষয়টি নিয়ে তাঁরা লালন পাসোয়ানের কাছে কৈফিয়ত চাইবেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ