বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে গির্জায় হামলাকারীর মৃত্যুদণ্ড

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : বর্ণবিদ্বেষের কারণে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় একটি গির্জায় হামলা চালিয়ে নয় কৃষ্ণাঙ্গকে হত্যাকারী ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

গত মাসে হেট ক্রাইমসহ ৩৩টি অভিযোগে দোষী সাব্যস্ত হন হত্যাকারী ডিলান রুফ। ২০১৫ সালে গির্জায় একটি বাইবেল পাঠচক্রে হামলা চালিয়ে ওই নয় কৃষ্ণাঙ্গকে হত্যা করেন তিনি।

কৃষ্ণাঙ্গদের হত্যা করায় ডিলান রুফ অনুতপ্ত নন। আদালতের কাছেও ভুল স্বীকার করেননি তিনি। উল্টো কঠোর অবস্থানে আদালতকে বলেন, ‘আমার মনে হয়েছিল, এটি করা উচিত ছিল এবং এখনো আমার মনে হয়, এটা করা উচিত।’

রায় ঘোষণার আগে বিচারকরা প্রায় তিন ঘণ্টা আলাপ-আলোচনা করেন। ডিলান রুফ বারবার প্রমাণ দেন বর্ণবাদ ও সাম্প্রদায়িকতা তার মধ্যে ব্যাপক প্রবল। আদালতকে তিনি জানান, যুক্তরাষ্ট্রে জাতিগত যুদ্ধ লাগাতে চেয়েছিলেন এবং এ জন্য তিনি কাজও শুরু করেছিলেন।

এই হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রে প্রশ্ন ওঠে- সত্যিই কি বর্ণবাদের বিষ মার্কিন সমাজ থেকে বের করা সম্ভব হয়েছে? এই হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ফুঁসে ওঠে।

শ্বেতাঙ্গ মার্কিনিদের শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে কনফেডারেট পতাকা উড়ানো হয়। সাউথ ক্যারোলাইনায় গত ৫০ বছর ধরে জাতীয় পতাকার পাশাপাশি কনফেডারেট পতাকা উড়ানো হচ্ছিল। কিন্তু ডিলান রুফের বর্বরোচিত হামলার পর তা নামিয়ে ফেলা হয়।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে