,

এবার আমেরিকানদের গান শোনাবেন ওবামা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক :আর কিছুদিন পরেই শেষ হয়ে যাবে বারাক ওবামার প্রেসিডেন্টের মেয়াদ। এরপর কী করবেন সদ্য সাবেক হয়ে যাওয়া এই মার্কিন প্রেসিডেন্ট। বেশ জোরালো ভাবেই শোনা যাচ্ছে, বারাক ওবামা নাকি এবার গান শোনাবেন আমেরিকান সঙ্গীতপ্রেমীদের। তবে কোন রেডিও বা ডিস্ক জকি হিসেবে তাকে দেখা যাবে না। এবার আমেরিকার অনলাইন মিউজিক স্ট্রিমিং সংস্থা ‘স্পটিফাই’ ‌তে কাজ করবেন তিনি।

কয়েকদিন আগেই ওবামা রসিকতা করে বলেছিলেন, অবসর নেওয়ার পরে তিনি অনলাইন মিউজিক স্ট্রিমিং সংস্থা ‘‌স্পটিফাই’ ‌তে চাকরি পাবেন বলে আশা করেন। এবার স্পটিফাই এমন একটি চাকরির বিজ্ঞাপন দিয়েছে, যাতে আবেদন করার ক্ষমতা একমাত্র ওবামা ছাড়া আর কারও নেই।

সেই বিজ্ঞাপনে বলা হয়েছে, ‘‌প্রার্থীর কমপক্ষে আট বছর কোনও ক্ষমতাশালী দেশের প্রেসিডেন্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। ‌প্রার্থীকে অবশ্যই বন্ধুভাবাপন্ন এবং উন্নত দৃষ্টিভঙ্গির অধিকারী এবং নোবেল পুরস্কার বিজয়ী হতে হবে। ’‌ এখানেই না থেমে ‘স্পটিফাই’ এর এক কর্মকর্তা ড্যানিয়েল জ্যাকসন তার টুইটারে এই বিজ্ঞাপনটির প্রতি ওবামার দৃষ্টিও আকর্ষণ করেছেন। তিনি টুইটে মন্তব্য করেন, ‘‌আমি শুনেছি আপনি ‘ স্পটিফাই’তে কাজ করতে আগ্রহী। আপনি কি এই বিজ্ঞাপনটি দেখেছেন?’‌

কী কাজ করতে হবে সেটাও বলে দেওয়া হয়েছে সেই বিজ্ঞাপনে। জানানো হয়েছে মূলত ‘‌প্লে লিস্ট’‌ মানে গানের তালিকা‌ তৈরি করাই হবে আসল কাজ। সেই সঙ্গে লেখা আছে, ‘‌আপনি কি জন্মদিনের পার্টিতে কখনও কেনড্রিক লামার (‌জনপ্রিয় র‌্যাপ শিল্পী)‌‌ গাইতে এসেছেন?’‌

প্রেসিডেন্ট ওবামার ৫৫তম জন্মদিনের পার্টিতে কেনড্রিক লামারকে আমন্ত্রণ জানানো হয়েছিল গান গাওয়ার জন্য। ‘স্পটিফাই’ এর পরোক্ষ প্রস্তাব ওবামা গ্রহণ করবেন কি না, সেটা সময়ই বলবে। গান শোনানোর কাজ যদি তিনি নাও করেন, তাহলে শিক্ষকতা কিংবা সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে তিনি কাজ করতে পারেন বলে শোনা যাচ্ছে। যদিও বারাক ওবামা জানিয়েছেন, তিনি সুপ্রিম কোর্টের বিচারক হতে চান না। ‌‌‌

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে