,

কাবুলে জোড়া বোমা হামলায় নিহত ৭০, তালেবানের দায় স্বীকার

news-image

আফগানিস্তানের রাজধানী কাবুলে সংসদ ভবনের পাশে জোড়া বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭০ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। খবর, আফগানিস্তান সান ও পাস্তুন টাইমস।
মঙ্গলবার বিকেলে কাবুলে পার্লামেন্ট হাউসের সামনে একটি আত্মঘাতী ও কিছুক্ষণ পরেই সামান্য দূরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। এতে অন্তত ৫০ জনেরও বেশি নিহত ও শতাধিক আহত হয়। পরে হাসপাতালে আরো ২০ জনের মৃত্যু হয়। আহত আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে পাস্তুন টাইমসের খবরে বলা হয়।
আফগানিস্তান সানের খবরে বলা হয়, হামলাটি যখন হয়, তখন কাবুলের ব্যস্ততম এই এলাকাটিতে রাস্তাঘাটে তখন কর্মস্থল থেকে ফিরতি মানুষের ভিড় ছিল। ফলে হতাহতের সংখ্যা বেড়েছে।
এদিকে এ হামলার দায় স্বীকার করেছে আফগান তালেবান বলেছে, তাদের টার্গেটে ছিল সরকারি কর্মীদের বহন করা একটি বাস।
বিস্ফোরণের পর কাবুল শহরে শুরু হয়েছে তল্লাশি অভিযান। সন্দেহজনক তালিবান জঙ্গিদের খোঁজে কয়েক জায়গায় পুলিশ হানা দিয়েছে বলেও আফগান সংবাদ মাধ্যমের খবর।
আফগানিস্তানের মূল গোয়েন্দা সংস্থা এনডিএস-এর এক কর্মকর্তার বরাতে পাস্তুন টাইমসের খবরে বলা হয়, যে বাসটি তালেবানরা টার্গেট করেছিল তাতে তাদের কর্মীরাও ছিলেন।
এদিকে এ হামলায় আফগান গোয়েন্দা সংস্থাটির বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে আফগান তালেবান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে