,

ওবামার বিদায়ী ভাষণের টিকিট বিক্রির ভিড়

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে আজ বিদায়ী ভাষণ দেবেন বারাক ওবামা। মঙ্গলবার রাত ৮টায় শিকাগোর লেকফ্রন্ট কনভেনশন সেন্টারে তিনি এ ভাষণ দেবেন। হোয়াইট হাউজের বরাত দিয়ে শিকাগো ট্রিবিউনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আসছে ২০ জানুয়ারি ক্ষমতা ছাড়বেন দু’মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা বারাক ওবামা। একইদিনে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।

শিকাগোতে বিদায়ী ভাষণ দেয়ার কারণ হিসেবে ওবামার প্রধান উপদেষ্টা প্রিজভি জানান, শিকাগোতেই তার রাজনৈতিক জীবনের সূচনা হয়েছে। এখানেই তিনি শিখেছিলেন কিভাবে সত্যিকারের পরিবর্তন সম্ভব।

উপদেষ্টা জ্যারেট জানান, আমরা গেলো আট বছরে কতদূর এগিয়ে যেতে পেরেছি, সেটা বক্তব্যের বিষয়বস্তু হবে না। বক্তব্যের বিষয়বস্তু হবে মানুষকে গণতন্ত্র প্রতিষ্ঠার উৎসাহ দেয়া। এটা অবশ্যই একটি সিরিয়াস বক্তব্য হবে।

এদিকে বক্তব্য শোনার জন্য টিকিট কিনতে কাউন্টারে ভিড় জমিয়েছেন ওবামা প্রেমীরা। অনেকে রাত জেগে বসে আছেন, কেউ আবার টিকিটের জন্য অপেক্ষা করতে করতে রাস্তায় ঘুমিয়ে পড়েছেন। প্রথমদিকে টিকিট বিনামূল্যে দেয়া হলেও, পরবর্তীতে তা অনেক দামে বিক্রি হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে